Brand Logoমুসলিমরিশতা

ব্যবহারের শর্তাবলী ও সার্ভিস নীতিমালা (Terms & Conditions)

🟡 “মুসলিম রিশতা ম্যাট্রিমনি”-তে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার, সদস্য নিবন্ধন এবং সেবা গ্রহণের ক্ষেত্রে নিচের শর্তাবলী প্রযোজ্য হবে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত সকল নিয়ম ও নীতিমালার সাথে সম্মতি প্রদান করছেন।

⚠️ “মুসলিম রিশতা ম্যাট্রিমনি” যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী এই নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।

এই প্ল্যাটফর্মটি শুধুমাত্র দ্বীনদার ও মুসলিম পাত্র-পাত্রীর বৈবাহিক বন্ধন পরিচয়ের উদ্দেশ্যে পরিচালিত। এটি কোনো বিনোদনমূলক, বন্ধুত্ব বা অনৈতিক সম্পর্কের মাধ্যম নয়।

☑️সাইট ব্যবহারের সম্মতি: আমাদের ওয়েবসাইট ব্যবহার করতে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

🔂 “মুসলিম রিশতা ম্যাট্রিমনি”-তে ব্যবহারকারীদের তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে:

  • 1️⃣ সাধারণ ভিজিটর (Unregistered User): যারা অ্যাকাউন্ট তৈরি না করেও ওয়েবসাইট ব্রাউজ করেন। তারা সীমিতভাবে প্রকাশিত বায়োডাটা দেখতে পারবেন।
  • 2️⃣ নিবন্ধিত ব্যবহারকারী (Registered User): যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন কিন্তু এখনো অনুমোদিত বায়োডাটা প্রকাশ করেন নি।
  • 3️⃣ প্রাইম মেম্বার (Prime Member): যাদের বায়োডাটা যাচাই ও অনুমোদনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

🔸ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে আপনার প্রদত্ত তথ্য, প্রয়োজনীয় ডকুমেন্ট, ধর্মীয় পরিচয়, পেশাগত তথ্য ও অন্যান্য তথ্য আমাদের নীতিমালা অনুযায়ী সংরক্ষণ ও ব্যবহৃত হতে পারে।

🔸যদি ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়ে আপনার আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে এই সাইটে নিবন্ধন করবেন না।

✅ সদস্য হওয়ার যোগ্যতা:

  • ✔️
    বৈধ বয়স: ভারতের প্রচলিত ও সাংবিধানিক আইন অনুযায়ী বৈধ বিবাহযোগ্য বয়স সম্পন্ন ব্যক্তিরাই শুধুমাত্র এই সাইট ব্যবহার করতে পারবেন।
    • ☞ নারীদের জন্য ন্যূনতম বয়স: ১৮ বছর।
    • ☞ পুরুষদের জন্য ন্যূনতম বয়স: ২১ বছর।
  • ✔️বৈধ বৈবাহিক উদ্দেশ্য: এই প্ল্যাটফর্ম শুধুমাত্র বৈধ ও শরীয়াহসম্মত বিবাহের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে।
  • ✔️সঠিক তথ্য প্রদান: আপনি নিশ্চিত করবেন যে আপনার দেওয়া সকল তথ্য সত্য, নির্ভুল ও বাস্তব।
  • ✔️ভুয়া পরিচয় নিষিদ্ধ: অন্য কারো পরিচয়ে অ্যাকাউন্ট তৈরি করা বা মিথ্যা তথ্য প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ এবং প্রয়োজনে একাউন্ট বাতিলকরান হতে পারে এবং গুরুতর প্রেক্ষিতে তার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
  • ✔️বায়োডাটা প্রদর্শনের অনুমতি: এই সাইট ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদেরকে আপনার বায়োডাটা বৈবাহিক উদ্দেশ্যে অন্যান্য ব্যবহারকারীদের নিকট প্রদর্শনের অনুমতি প্রদান করছেন।

✅ অ্যাকাউন্ট নিরাপত্তা সমূহ:

  • ✔️আপনার অ্যাকাউন্টের ইউজারনেম, পাসওয়ার্ড ও অন্যান্য লগইন তথ্যের নিরাপত্তা সম্পূর্ণ আপনার দায়িত্ব।
  • ✔️যদি কোনো অননুমোদিত প্রবেশ, নিরাপত্তা সমস্যা বা অ্যাকাউন্ট অপব্যবহারের আশঙ্কা দেখা দেয়, তাহলে দ্রুত আমাদেরকে অবহিত করতে হবে।

✅ বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ:

✔️ “মুসলিম রিশতা ম্যাট্রিমনি” শুধুমাত্র ব্যক্তিগত বৈবাহিক উদ্দেশ্যে ব্যবহারযোগ্য।

🚫 নিচের কাজগুলো সম্পূর্ণ নিষিদ্ধ —

  • ✖️ ব্যবসায়িক প্রচারণা
  • ✖️ কোম্পানি বা প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট পরিচালনা
  • ✖️ বিজ্ঞাপন বা মার্কেটিং
  • ✖️ ডাটা সংগ্রহ বা বিক্রি
  • ✖️ অনুমতি ছাড়া তথ্য কপি বা পুনঃপ্রচার

✖️ যে কোনো অননুমোদিত বা অবৈধ ব্যবহারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

✅ সদস্যদের জন্য অতিরিক্ত শর্তাবলী:

  • ✔️ অ্যাকাউন্ট পর্যবেক্ষণ: “মুসলিম রিশতা ম্যাট্রিমনি” প্রয়োজন অনুযায়ী যেকোনো অ্যাকাউন্ট পর্যবেক্ষণ, স্থগিত বা বাতিল করার অধিকার রাখে।
  • ✔️ একাধিক বায়োডাটা নিষিদ্ধ: একজন ব্যক্তি একাধিক বায়োডাটা প্রকাশ করতে পারবেন না। এমনটি প্রমাণিত হলে পূর্ব নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
  • ✔️ তথ্য শেয়ার নিষিদ্ধ: সাইটের কোনো বায়োডাটা, স্ক্রিনশট বা তথ্য অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না। শুধুমাত্র ব্যক্তিগত বৈবাহিক প্রয়োজনেই বায়োডাটার লিংক শেয়ার করা যাবে।

✅ কনটেন্ট ও কপিরাইট নীতিমালা:

  • 🔸 এই ওয়েবসাইটের সকল ডিজাইন, কনটেন্ট, লোগো, লেখা, তথ্য ও অন্যান্য উপাদানের স্বত্বাধিকার “মুসলিম রিশতা ম্যাট্রিমনি”-এর নিজস্ব সম্পত্তি।
  • 🔸 অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, সম্পাদনা, পুনঃপ্রচার বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

✅ সদস্যদের পারস্পরিক যোগাযোগ:

  • ✔️ সদস্যদের ব্যক্তিগত যোগাযোগ, আলোচনা ও সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের নিজস্ব দায়িত্বে সম্পন্ন হবে।
  • ✔️ “মুসলিম রিশতা ম্যাট্রিমনি” শুধুমাত্র একটি পরিচয় মাধ্যম হিসেবে কাজ করে। ব্যবহারকারীদের পারস্পরিক কোনো আচরণ, আলোচনা বা সিদ্ধান্তের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

⚠️ তবে কোনো ক্ষতির সম্মুখীনে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে।

✅ আইন ও বিচারব্যবস্থা:

  • ✔️ এই ওয়েবসাইট সম্পর্কিত যে কোনো বিষয় সংশ্লিষ্ট ভারতীয় সাংবিধানিক ও শরিয়াহ্ মুসলিম সম্প্রদায় স্থানীয় ও সংলগ্ন প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।
  • ✔️ সাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে উপরের সকল শর্তাবলী আপনি পড়েছেন, বুঝেছেন এবং মেনে নিতে সম্মত হয়েছেন।
  • ✔️ যদি এই নীতিমালার কোনো অংশের সাথে আপনি একমত না হন, তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইট ব্যবহার বা নিবন্ধন করা থেকে বিরত থাকুন।